বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলামকে সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ১৪ মে, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট ব্যাংকার হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি, হবিগঞ্জ প্রাইম ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম অবসর গ্রহণ করায় হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ও এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি দুলন কান্তি চক্রবর্তী। সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান ও মোঃ ফজলুর রহমান, এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি দিপ্তিশ কুমার দাস। সভার শুরুতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত ব্যক্তি মোঃ তাজুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়। মানপত্র পাঠ করেন সোনালী ব্যাংক কর্মকর্তা এমদাদুল হক। শুভেচ্ছা বক্তব্য জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সদরুল ইসলাম, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম, আইসিবি ব্যাংকের ব্যবস্থাপক শেখ মহিউদ্দিন আহমদ, প্রাইম ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার (অপারেশন) অরুনাংশু কুমার দাস, প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার (অপারেশন) ফেরদৌস করিম তালুকদার প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তি মোঃ তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ৩৫ বছর পূর্বে ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত হই। প্রথম দিকে হবিগঞ্জে ব্যাংকের সংখ্যা ছিল মাত্র ৭টি। কিন্তু একে অপরের সাথে কোন যোগাযোগ ছিলনা। বর্তমানে হবিগঞ্জে ১৫/২০টি ব্যাংক থাকলেও এসোসিয়েশনের সুবাদে ব্যাংকের সকল কর্মকর্তাদের একে অপরের সাথে পরিচিত হবার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমি অবসরে গেলেও দীর্ঘদিনের এ পেশার সাথীদের ভুলতে পারব না। সকলের সাথে আমার যোগাযোগ অক্ষুন্ন থাকবে। তিনি এসোসিয়েশনকে আরো গতিশীল করতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি গ্রাহকদের স্বার্থ রক্ষা কাজ করা এবং আর্থসামাজিক উন্নয়নে আরো ভূমিকা রাখার জন্য ব্যাংকার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com