মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে হাম রুবেলা টিকাদান উপলক্ষে অবহিত করন সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমীগর মিয়া, দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মহিতোষ দাশ, তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ফয়ছল আহমদ, মা-মনির উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ সুলাইমান প্রমুখ। অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাসপাতাল জামে সমজিদের ঈমাম হাফেজ শামছুল ইসলাম। গীতা পাঠ করেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি মহিতোষ দাশ। সভায় আগামী ১৮ মার্চ ২০২০ইং তারিখ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১ সপ্তাহ সকল শিক্ষা প্রতিষ্টানে ও ২৮মার্চ থেকে ১১এপ্রিল পর্যন্ত ২য় ও ৩য় সপ্তাহে নিয়মিত স্থায়ী টিকাদান কেন্দ্র সমুহে হাম রুবেলা টিকা দেয়া অনুষ্টিত হবে। এতে সকলকে টিকা দেয়া ও সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com