মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রাথমিক চক্ষু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সমাজে অন্ধত্ব দূরীকরণ, প্রতিরোধ কর্মসূচীর আওতায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে শায়েস্তাগঞ্জে প্রাথমিক চক্ষু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ মার্চ সকাল সাড়ে দশটায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২য় তলায় সেমিনার রুমে বিএনএসবি চক্ষু হাসাপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদের সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা দেওয়ান রুহুল আমিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা প্রশাসন মোঃ এহছানুল মান্নান, আব্দুল হামিদ মাহবুব, শায়েস্তাগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ফাহিন হোসেন, মোঃ স্বপন মিয়া, শাকিল আহমেদ প্রমুখ শায়েস্তাগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলার ৬০ জন স্বাস্থ্য কর্মীকে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাঃ মোঃ শাহিন আহমেদ ও আব্দুল মান্নান। কর্মশালা শেষে ৬০ জন স্বাস্থ্যকর্মীদের হাতে বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে সনদ তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com