শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আন্তর্জাতিক নারী দিবসে নবীগঞ্জে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন বিভাগীয় কমিটির আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৫৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অঙ্গীকার, সুরক্ষিত হোক নারীর অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে রবিবার ৮মার্চ দুপুরে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি কর্তৃক আয়োজিত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ঢাকা-সিলেট মহা সড়কের উক্ত চত্ত্বরে এক বিশাল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় ফেডারেশনের সাধারণ সম্পাদক আনছার মিয়া তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোঃ অনু আহমেদ। বক্তব্য রাখেন সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান (কাকলী), সহ-সভাপতি এমদাদুর রহমান জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আংছার মিয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য নীলিমা আক্তার। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এম. মুজিবুর রহমান, মোঃ লেবু মিয়া, মায়া রানী দাশ, সুফিয়া বেগম, রিংকু রানী রায়, রিপা বেগম, সেলিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com