শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে কিশোরীর ছবি ইন্টারনেটে দিয়ে রাতে ধর্ষণ ॥ আদালতে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক যুবতীর ছবি ইন্টারনেটে ছেড়ে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের দিনমজুর অলি মিয়ার কিশোরী কন্যা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে একই গ্রামের মুক্তার মিয়ার পুত্র বুলবুল (২৫) ও তার সাঙ্গপাঙ্গদের।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে-ওই যুবতীর প্রতি বুলবুলের কুদৃষ্টি পড়ে। প্রতিবেশী হিসেবে প্রায়ই যুবতীর বাড়িতে আসা যাওয়া করত বুলবুল। সে তাকে কু-প্রস্তাব দিলে যুবতী তাতে রাজি না হলে সু-কৌশলে মোবাইল ফোনে ছবি তোলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেয় বুলবুল। ছবিতে অশ্লীল ক্যাপশন সংযুক্ত করে প্রচার করতে থাকে সে। এ নিয়ে এলাকায় নানা রকম মুখরোচক আলোচনা শুরু হলে লজ্জায় ওই যুবতী আত্মহত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে গত ৪ মে, রোববার দিবাগত রাতে বুলবুল ও তার সহযোগিরা মিলে যুবতীর বসত ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষন করে। এসময় কিশোরীর সুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে বখাটে বুলবুল ও তার সহযোগিরা দৌড়ে পালিয়ে যায়। যুবতীর বাবা জানান, জীবিকার তাগিদে আমার মেয়েকে বাড়িতে রেখে যাই কাজের সন্ধানে। এ সুযোগে ওই বখাটে বুলবুল আমার মেয়েকে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষিতা জানায়, ওই বখাটে প্রায় সমই মোবাইল ফোনে তাকে উত্ত্যক্ত করত। এ নিয়ে গ্রাম্য বিচারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা দেওয়ার পর থেকে ক্ষিপ্ত হয়ে উঠে বখাটে বুলবুল ও তার দুই সহযোগিরা মিলে অবশেষ আমাকে ঘরে একা পেয়ে রাতে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের ঘটনাটি জানাজানি হলে গ্রাম্য সালিশে আপোষ মিমাংসার চেষ্টা করা হলেও বুলবুল তা অমান্য করায় গত ৫ মে, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল হবিগঞ্জে মামলা দয়ের করেন ধর্ষিতা। মামলা নং জিআর ৪৪৯।
গ্রামবাসী সূত্রে জানা যায় ঐ বখাটে বুলবুলের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের হাতে মামলার কপি এসেছে এ ব্যাপারে শীঘ্রই অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com