বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে এমপি আবু জাহির- সরকারের নারী শিক্ষার উন্নয়ন নীতি বিশ্বে প্রশংসিত হয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের পদক্ষেপে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কাউকে না খেয়ে আর মরতে হচ্ছে না। তিনি বলেন, শিক্ষার্থীরা পাচ্ছে বিনামুল্যে বই। বই পড়ে তারা তথ্যপ্রযুক্তি সম্পর্কে অবগত হচ্ছে। সরকার নারীর শিক্ষার উন্নয়নে যে সকল কাজ করেছে তা আজ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে দেখা যায় ছাত্রের তুলনায় ছাত্রী বেশী। এখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা।
সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি।
স্কুল পরিচালানা কমিটির সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও শিক্ষক জালাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, অধ্যক্ষ রনজিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রাণেষ চন্দ্র দত্ত, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, মোঃ আব্দুল খাঁ, কাজী আব্দুল আউয়াল মামুন, ফিরুজ আলম লিলু মিয়া, ছোরাব আলী, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজীউর রহমান ইমরান, পৌর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com