রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

ঋতুরাজ বসন্তের ছোঁয়া ॥ চুনারুঘাটের সুবাস ছড়াচ্ছে আমের মুকুল

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে প্রকৃতিতে। প্রাকৃতিক নিয়মেই নতুন রূপ ধারণ করেছে সর্বত্রই। চুনারুঘাটের গ্রামগঞ্জের বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। শীত শেষে প্রকৃতিতে আম গাছ এখন মুকুলে ভরা। তাই বাতাসে বইছে মুকুলের ঘ্রাণ। উপজেলায় প্রায়ই গাছেই এখন আমের মুকুল। সোনারাঙা সেই মুকুল সুবাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। কিছুদিনের মধ্যে প্রতিটি গাছ ভরে যাবে গুটি আমে। মৌমাছি ব্যস্ত মধু সংগ্রহে। ফাগুনের ছোঁয়ায় পলাশ, শিমুল বনে লাল রঙের ছোঁয়া লেগেছে। রঙিন ফুলের সমারোহে প্রকৃতি যেন সেজেছে বর্ণিল সাজে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায়ই গাছেই আমের মুকুল এসেছে। কিছু দিনের মধ্যে গুটি বা ছোট আম চলে আসবে। কিন্তু এবার অধিকাংশ আম গাছেই মুকুল দেখা যায়নি। এব্যাপারে চুনারুঘাট কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার জানান, আম গাছ পরিচর্যা ও মুকুলে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ ও স্প্রে ব্যবহারের প্রয়োজন। আমচাষিদের উন্নত আমচাষ ও আমবাগান তৈরীর পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com