রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে দুই মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ীকে সাজা ও অর্থদন্ড

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৬১৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুই মহিলা মাদক ব্যবসায়ীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও দু’সহযোগিকে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ দন্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তেলিয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার (২৮) ও একই গ্রামের জামাল মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৪০) তাদের সহযোগী একই গ্রামের মৃত আতর আলীর ছেলে জাকির হোসেন (৫০) ও আব্দুল মান্নান (৫৫) কে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের কার্যালয়ে হাজির করলে বিজ্ঞ বিচারক রোজিনা ও হোসনে আরাকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং জাকির হোসেন এবং আব্দুল মান্নানকে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com