বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী খুন থানায় মামলা ১ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ঢাকা-সিলেট মহা সড়কের সৈয়দপুর বাজারস্থ খাঁন ম্যানশনের স্বর্ণ ব্যবসায়ী সুমন দেবকে পরিকল্পিত হত্যার অভিযোগে নিহতের বন্ধু সোহেলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে নিহতের পিতা জিতেন্দ্র দেব প্রকাশ জিতু দেব নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছে- বানিয়াচঙ্গের লঘু চৌধুরী পাড়ার জগদীশ চন্দ্র দেবের দুই পুত্র রতন চন্দ্র দেব ও মৃথন চন্দ্র দেব এবং মনোরঞ্জন ধর। এদিকে রবিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ এসআই মিজান ও আবুল কালাম আজাদের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের সহায়তায় এজহারভুক্ত আসামী মঞ্জু ধরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে ৩ মাস পূর্বে নিহত সুমন দেবের পরিবার বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের লঘু চৌধুরী পাড়া থেকে পরিবার নিয়ে আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে চলে আসেন। সুমন দেব প্রায় মাস খানেক পূর্বে সৈয়দপুর বাজারস্থ হাজী আব্দুস ছত্তার খাঁন ম্যানশনে একটি দোকান ভাড়া নিয়ে স্বর্ণ রৌপ্যের ব্যবসা শুরু করে। সোমবার সন্ধ্যায় নিহত সুমন দেবের বন্ধু বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের ছালেক মিয়ার পুত্র সোহেল মোবাইলে যোগাযোগ করে সৈয়দপুর বাজার আসে। রাতে এক সাথেই দু’জন ঘুমোতে যায় দোকানেই। ঘুমানোর পূর্বে কোমল পানীয় সাথে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে সেবন করানো হয় সুমন দেবকে। পরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠে। ঘটনার পর থেকেই ঘাতক সোহেল নিখোজ রয়েছে।
মামলায় পূর্ব শত্র“তার জের হিসেবে পরিকল্পিত হত্যার অভিযোগ করা হয়েছে। এব্যাপারে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর পরই পুলিশ সন্দেহভাজন আসামী গ্রেপ্তারে অভিযান শুরু করে। সোমবার গভীর রাতে বানিয়াচং পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে এজাহার নামীয় এক আসামী গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। শীঘ্রই হত্যার রহস্য উদঘাটনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com