বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লন্ডন সিটি যুবদলের নতুন কমিটি আকমাল সভাপতি শাহজাহান সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০৫০ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের এক ঝাঁক মেধাবী তরুণদের সমন্বয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন সিটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কাজী তাজ উদ্দিন আহমেদ আকমলকে সভাপতি, মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক, সাইফুর রহমান জুয়েলকে সিনিয়র সহ-সভাপতি, ইশতেখার হোসেন রাসেলকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কামরান হাসান রাজীবকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মঙ্গলবার লন্ডন সময় রাত ১০টায় যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি রহিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করা হয়েছে। যুক্তরাজ্য যুবদলের দফতর সম্পাদক মোশাররফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়ায় প্রকাশ করেন। আগামীতে সকল গণতান্ত্রিক আন্দোলনে উক্ত কমিটি লন্ডন সিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com