বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সিলেটে প্রাইভেটকার ছিনতাই হবিগঞ্জের ছিনতাইকারী ধরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরী থেকে একটি প্রাইভেটকার ছিনতাই করে পালানোকালে প্রাইভেটকারসহ হাবিবুর রহমান (২৭) নামে হবিগঞ্জের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর হবিগঞ্জ সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল মুহিতের ছেলে।
নগরীর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, রোববার রাত ৮টা ১০ মিনিটের দিকে ছিনতাইকারী হাবিবুর রহমান নগরের নয়াসড়ক এলাকায় রায়হান মিয়া নামে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তার একটি প্রাইভেটকার (মেট্রো-খ-১১-০০৭০) ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং ঘটনার মাত্র ২০ মিনিটের মধ্যেই ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ ছিনতাইকারী হাবিবুর রহমানকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ জানান, এ ঘটনায় আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com