বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নতুন বাড়ি নতুন ঘরে প্রবেশ করেছে সুমনের লাশ

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০১৪
  • ৬৫৬ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গের পৈত্রিক বসবাড়ি ছেড়ে নবীগঞ্জের বাজার সৈয়দপুরের নিকটবর্তী আলমপুর গ্রামে নতুন বসত ভিটা ক্রয় করেছে সুমন। কষ্টার্জিত টাকা দিয়ে নতুন বাড়িতে নতুন বসত ঘর নির্মাণ করা হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে গতকাল রবিবার (১১মে) আনুষ্টানিক ভাবে ঘরে প্রবেশের কথা ছিল। ঘরে প্রবেশ উপলক্ষে আত্মীয় স্বজনকেও দাওয়াত করা হয়। বাজার সওদা করা হয়েছে। এতে সুমনের পরিবারে চলছিল উৎসবের আমেজ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। নির্মান করা নতুন ঘরে প্রবেশ করতে দিলনা দুর্বৃত্তরা। এর আগেই দূর্বৃত্তরা পরিকল্পিতভাবে তরুণ স্বর্ণ ব্যবসায়ী সুমনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজনের সব আনন্দ ধুলিস্যাৎ করে নতুন বাড়ি নতুন ঘরে প্রবেশ করেছে সুমনের লাশ। উৎসব আনন্দের পরিবর্তে পরিবারের সদস্যসহ আত্মীয় স্বজনের মধ্যে বিরাজ করছে শোকের মাতম। যারা এসে ছিলেন আনন্দ ফুর্তি করতে তারাই ফেলছেন চোখের জল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com