রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে শিক্ষিকাকে উত্যক্ত করার দায়ে বখাটের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার হালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনৈক এক শিক্ষিকাকে উত্যক্ত করার দায়ে জীবন দাশ (৩২) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার আদালতের মাধ্যমে বখাটে জীবনকে কারগারে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনৈক এক শিক্ষিকাকে উত্যক্ত করে বখাটে জীবন দাশ। ওই শিক্ষিকা বিষয়টি প্রশাসনকে অবগত করেন। পরে সন্ধ্যায় নবীগঞ্জ থানার একদল পুলিশ হালিতলা এলাকা থেকে আটক করে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বখাটে জীবন দাশকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com