রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচঙ্গে শহীদ মিনার প্রাঙ্গনে যত্রতত্র মূত্রত্যাগ ও পরিবেশ নষ্টের দায়ে ৫ জনকে অর্থদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে যত্রতত্র মূত্রত্যাগ ও পরিবেশ নষ্ট করার দায়ে ৫ জনকে দন্ডবিধি ১৮৬০ অনুসারে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে শহীদ মিনারের সম্মান রক্ষা ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলকে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে গতকাল বুধবার রাত ৮ টার সময় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় শহীদ মিনার এলাকার পরিবেশ নষ্ট করার অপরাধে তাদের দন্ডিত করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- বানিয়াচং চতুরঙ্গারায়ের পাড়ার হারুন মিয়ার পুত্র রুমন মিয়া, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মোতাব্বির মিয়ার পুত্র আক্তার মিয়া, শিবপাশা গ্রামের সুলেমান মিয়ার পুত্র মোশাহিদ মিয়া, বানিয়াচং দেশমুখ এলাকার হিরা মিয়ার পুত্র জুয়েল মিয়া, শরিফখানি এলাকার ইয়াদ উল্লার পুত্র আহম্মদ আলী। তাদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্টে পরিচালনাকালে তাদের সহযোগিতা কারেন বানিয়াচং থানার একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com