রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জ শহরে যানজট নিরসনে অবৈধ পার্কিংয়ের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিশ্বজিত কুমার পাল এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, কাউন্সিলর জাকির হোসেন, পৌর সচিব আজম হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, অফিস সহকারী সরাজ মিয়া, টিকাদান সুপারভাইজার এলেমান চৌধুরী, সাংবাদিক মুহিবুর রহমান তছনু, এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অংশ নেয়। অভিযান পরিচালনার সময় শহরে অবৈধভাবে যত্রতত্র টমটম, সিএনজি, ট্রাক পার্কিং করে রাখা, ফুটপাতে দোকান বসানোর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও রাস্তার উপরে রাখা অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। এদিকে ডাকবাংলো সড়কে মাছ বাজারের ঘাটলায় অবৈধ ভাবে বসানো টং দোকান তুলে নেয়ার জন্য ২৪ ঘন্টার সময় দেন ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন নবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ। তারা শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে উক্ত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com