মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রশিদপুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার রশিদপুর রেলস্টেশনের পূর্ব আউটার সিগনালের কাছে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের সামন দিয়ে এক অজ্ঞাত যুবক ট্রেন লাইন পারাপারের চেষ্টা করে। এ সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আলমগীর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com