বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে ফ্রি ল্যান্সার টু এন্টারপ্রিউনার কর্মসূচির উদ্বোধন ও লোগো উন্মোচন

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারের ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প ২০২১ বাস্তবায়নের অংশ হিসাবে সারা দেশে ফ্রি ল্যান্সার টু এন্টারপ্রিউনার কর্মসূচির উদ্বোধন ও লোগো উন্মোচন করা হয়েছে।
গতকাল দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক সম্মেল কক্ষে হবিগঞ্জ জেলায় উক্ত কর্মসূচির লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
উদ্বোধনী ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এডঃ মোঃ আবু জাহির এমপি, এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি, আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ কামরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সুলতান আলম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ সহ জেলার সকল উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, সাংবাদিকবৃন্দ, পিকেএসএফএর প্রতিনিধি এবং ফ্রিল্যান্সারগণসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য ও যোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও আইসিটি বিভাগের সচিব এর সাথে কথা বলেন এডঃ মোঃ আবু জাহির এমপি ও জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
মন্ত্রী রূপকল্প ২০২১ বাস্তবায়নে হবিগঞ্জের কর্মকান্ডের প্রসংশা করে জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com