বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মেয়র গউছের উদ্যোগে বাইপাস সড়কের পাশের জমি দখল মুক্ত করে পানি নিষ্কাশন

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেয়র আলহাজ্ব জি, কে গউছের উদ্যোগে বাইপাস সড়কের পার্শ্বে দখলকৃত জমি উন্মুক্ত করায় অবশেষে মোহনপুর এলাকার পানি নিস্কাশিত হয়েছে। লাগাতার তিনদিন এক্সকেভেটরের মাধ্যমে মোহনপুর বাইপাস সংলগ্ন অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জমি দখলমুক্ত করে নালা কেটে দেয়ায় শতাধিক পরিবার জলাবদ্ধতা হতে মুক্তি পাচ্ছে। গতকাল খননকৃত নালার মধ্য দিয়ে পানি নিস্কাশনের পথ উন্মুক্ত করলে প্রবল বেগে পানি নিস্কাশিত হতে থাকে। সাথে সাথে মোহনপুর এলাকার আবদ্ধ পানি নামতে শুরু হয়। এ সময় মোহনপুর এলাকার জনগনের মধ্যে স্বস্থি নেমে আসে। তারা মেয়র আলহাজ্ব জি, কে গউছের এ সময়োপযুগী ও সাহসী পদক্ষেপের ভুয়শী প্রশংসা করেন।
উল্লেখ্য পৌর বাস টার্মিনাল এলাকায় বাইপাস সড়ক সংলগ্ন রেলওয়ের জমি ভরাট করায় দীর্ঘদিন যাবত মোহনপুর এলাকায় জলাবদ্ধতা বিরাজ করছিল। জলাবদ্ধতার দুর্ভোগ হতে এলাকাবাসীকে মুক্ত করতে মেয়র এক্সকেভেটরের মাধ্যমে সরকারী জমি দখলমুক্ত করে পানিনিস্কাশনের ব্যবস্থা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com