বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে মাকে হত্যা পুত্রের যাবজ্জীবন জেল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাকে হত্যার দায়ে কুলাঙ্গার পুত্রের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজার আদালত এ রায় দেন। দন্ডিত ব্যক্তি মাধবপুর উপজেলার এখতিয়ারপুর নোয়াহাটি গ্রামের শ্রী রাজ মোহন সরকারের ছেলে দীপু সরকার।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১৫ এপ্রিল রাত ৭টার দিকে দীপু সরকার তার মা রৌশন বালা সরকারকে ভাত দিতে বলে। এ সময় মা ভাত দিতে অপারগতা প্রকাশ করলে কুলাঙ্গার ছেলে একটি বাঁশের লঠি দিয়ে মাকে এলোপাতাড়ি পিটাতে থাকে। তার চিৎকার শুনে দীপুর বৌদি তুলন সরকার এগিয়ে এলে তাকেও মারধর শুরু করে।
পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা রৌশন বালা সরকারকে মৃত ঘোষনা করেন। আহত তুলন সরকারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পরই স্থানীয় লোকজন দীপু সরকারকে আটক করে মাধবপুর থানায় হস্তান্তর করে। পরদিন ১৬ এপ্রিল নিহত রৌশন বালার স্বামী শ্রী রাজ মোহন সরকার বাদি হয়ে ছেলে দীপু সরকারকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৪ সালের ১৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার তৎকালীন এসআই শ্যামল চন্দ্র পাল তদন্ত শেষে দীপু সরকারকে আসামী করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলায় ২৪ জন সাক্ষির মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় দেন। রায় প্রদানের সময় আসামী পলাতক ছিলেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন শফিকুর রহমান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com