বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার ॥ ২ নারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৬১ হাজার পিস এর ইয়াবার বিশাল চালান আটক করেছে পুলিশ। এ সময় মাদক পাচারকারী দুই মহিলাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে আটককৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা মাদক ব্যবসায়ীরা সিলেট অঞ্চলে নতুন কোন রুট আবিস্কার করেছে। এখন সে রুটের সন্ধানে নেমেছে পুলিশের একাধিক টিম। বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, বুধবার জেলার বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম গোপন সূত্রে খবর পান দুইজন মাদক ব্যবসায়ী সিলেট থেকে হানিফ পরিবহনের একটি বাসযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে উর্ধতন কর্মকর্তার নির্দেশে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম রাজু আহমেদের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কালাম আজাদ, এএসআই শামিম রেজাসহ পুলিশ চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নতুন ব্রীজ গোল চত্ত্বরে অবস্থান নেয়। গোলচত্ত্বরের পাশে চেকপোস্টে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি থামার সংকেত দিয়ে বাসটি থামিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় বাসে থাকা যাত্রী দুইজন মহিলা দ্রুত নেমে চলে যান। বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। তাদের দেহ তল্লাশি করে নাহিদা বেগমে পেট ও বুকের মাঝখান থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫৫ প্যাকেটে ৩১ হাজার পিস এবং শাহিনা খাতুনের পেট ও বুকের মাঝখান থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০ প্যাকেটে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের নিকট থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কয়েকজনের নাম প্রকাশ করেছে। যারা তাদেরকে এসব ইয়াবা ঢাকায় পৌছে দেয়ার জন্য পাঠিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com