শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৯৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান সুফিয়া মতিন মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছালামত আলী খানের সভাপতিত্বে ও বানিয়াচং থানার এসআই আমিনুল হক চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত। ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন-তোমাদের স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে তোমাদের। তিনি আরো বলেন-সমাজের সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে স্বোচ্ছা হতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহের কুফল বা ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন ওসি সামন্ত। পাশাপাশি সরকারি জরুরী নাম্বার ৯৯৯ ও ৩৩৩ এ কল করে কিভাবে সেবা পাওয়া যায় তা বিস্তারিত উপস্থাপন করেন উপস্থিত শিক্ষার্থীদের মাঝে। এ সময় হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে শিক্ষার্থীরা। সভায় বিপুল সংখ্যক শিক্ষার্থী, বানিয়াচং থানার এসআই গৌতম দাস, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন ছাড়াও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com