সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে জাকজমকভাবে ৫ শতাধিক মন্ডপে সরস্বতী পুজা অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৭৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাড়ম্বড়ে হিন্দু ধর্মের অন্যতম পুজানুষ্টান জ্ঞান, বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পুজা গতকাল বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার প্রায় ৫ শতাধিক মন্ডপে জাকজমকপূর্ন পরিবেশে এ পুজা অনুষ্টিত হয়। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুকাপঞ্চমী তিথিতে সরস্বতী পুজা অনুষ্টিত হয়। গতকাল সকালে প্রতিটি পুজা মন্ডপে পুজার নানান উপাচার, বই খাতা, কলমসহ বিভিন্ন উপাদান সজ্জিত করে পুরোহিত মন্ত্রপাঠ করে পুজা সম্পাদন করার পর শিক্ষার্থী ও অন্যান্য পুজারীবৃন্দের মাঝে পুস্পাঞ্জলী প্রদান করেন। বিকাল থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত প্রতিটি পুজা মন্ডপে প্রতিমা দর্শনের জন্য ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। নবীগঞ্জ শহরের গোবিন্দ জিউড় আখড়ায় ঐক্যতাম সংঘ, পুস্পাঞ্জলী সংঘ, আক্রমপুর লোকনাথ মন্দির, কানাইপুর তরুন সংঘ, ধানসিড়ি বিদ্যার্থী সংঘ, জয়নগর অগ্নিবীনা সংঘ, দেবী সংঘ, পুস্পচন্দন সংঘসহ বিভিন্ন মন্ডপে অনুরুপ অনুষ্টানমালার মধ্য দিয়ে সরস্বতী পুজা অনুষ্টিত হয়। নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন, নবীগঞ্জ উপজেরা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এডঃ রাজীব কুমার দে তাসপ, উপজেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুজামন্ডপ পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com