রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৭০২ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ খুরশেদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান, মাওঃ আব্দুস শহীদ, হাজী নুরুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা হাজী শফিকুল ইসলাম, আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com