বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাট থেকে ৩ মাদক ব্যবসায়ী আটক ॥ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চুনারুঘাট উপজেলার গোঘাউড়া থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মরণ নেশা ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শন মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক আবু হানিফসহ একদল পুলিশ উল্লিখিত স্থানে অভিযান চালান। অভিযানকালে চুনারুঘাট উপজেলার গোঘাউড়া (উত্তর) গ্রামের আঃ হান্নানের পুত্র সোহেল মিয়া (২২), একই উপজেলার কাটাগিলা গ্রামের আন্দর উল্ললার পুত্র আজিজুল হক (২৭) ও নুর-মোহাম্দপুর গ্রামের মৃত আঃ গফুরের পুত্র মাসুক মিয়া (২৮) কে আটক করা হয়। এ সময় তাদেরদেহ তল্লাশি করে ১৫ পিস মরণ নেশা ইয়াবাসহ আটক করা হয়। পরে আটককৃতদের বিজ্ঞ ম্যাজিসেট্রট নাদির হোসেন শামীম এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন। হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com