বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নোয়াপাথারিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মধু মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৫০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মধু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়ান্না ইলাইহী রাজিউন)। তিনি ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে গতকাল শুক্রবার সকাল ৮টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ১ ভাই, ভাতিজা, ভাতিজীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আছর নোয়া পাথারিয়া শাহী জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, জেলা কৃষকলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা, কাউন্সিলর আবুল হাসিম, বিশিষ্ট ঠিকাদার শওকত আলী, জনতা ব্যাংকের ম্যানেজার মর্তুজ আলী, জিকে গফ্ফার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, মুফতি মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী প্রমূখ। জানাজার নামাজে বক্তারা বলেন, মরহুম মধু মিয়া খুবই ভাল মানুষ ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পড়ান মরহুমের ভাগ্নে আজিজুর রহমান ও মোনাজাত করেন নোয়া পাথারিয়া জামে মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন। উল্লেখ্য, মরহুম সাইদুর রহমান মধু মিয়া হবিগঞ্জ জেলা কৃষকদের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ও স’মিল ব্যবসায়ী শরীফ এর চাচা। ব্যবসায়ী মধু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী। সংবাদপত্রের প্রদত্ত বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com