রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

শিক্ষার্থী জেরিনের মৃত্যুর প্রতিবাদে লাখাই সড়কে অবরোধ ও বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ লাখাই সড়কের রিচি এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় জেরিনের মৃত্যুর প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ-লাখাই সড়কের বিভিন্নস্থানে শিক্ষার্থীরা অবরোধ করে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে। এ সময় বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও টমটম ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এর মধ্যে দোষীদের আইনের আওতায় না আনলে কঠিন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত গত শনিবার ওই সড়কে সিএনজি অটোরিকশার ধাক্কায় রিচি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ধল গ্রামের আব্দুল হাইর কন্যা জেরিন আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com