শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাতছড়ি জাতীয় উদ্যানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৯৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি ফজলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমা থেকে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে ফজলুর রহমান (২৪)। র‌্যাব সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুর এলাকা থেকে হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৩নং আসামী ফজলুর রহমান। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ফজলুর রহমানের আটকের সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম। প্রসঙ্গত, হবিগঞ্জ সদরের বাতাসর গ্রামের শামীম আহম্মেদ মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সরকারি বৃন্দাবন কলেজের ওই ছাত্রীর। গত ৭ জানুয়ারি দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে ডেকে নিয়ে প্রথমে তাকে ধর্ষণ করে মামুন। পরে পালাক্রমে গণধর্ষণ করে ফজলুর রহমান, আলী হোসেন, জুনেদ লতিফসহ ৫ জন।
এক পর্যায়ে জঙ্গল থেকে বেরিয়ে চিৎকার করলে, মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয় আশপাশের লোকজন। গত ৮ জানুয়ারি বুধবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন নির্যাতনের শিকার তরুণী। মামলার প্রেক্ষিতে ওই দিনই মামুনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com