সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

ঐতিহ্যবাহি সুলতানশীতে সৈয়দ দুধু মিয়ার ৩৯তম ওরস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী সুলতানশী হাবিলীতে প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মানুষের সমাগমে সৈয়দ গোলাম হায়দার হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুধু মিয়ার ৩৯তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফজরের নামাজের পূর্বে দরবার-এ হায়দার হাবিলীর পীরজাদা সৈয়দ গোলাম নবী হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুলাল মিয়ার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটে। এর আগে শুক্রবার সুলতানশীর দরবার-এ হায়দার হাবিলীতে এ বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়। ওরসকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ সুলতানশী মাঠ প্রাঙ্গনে এসে ভীড় জমায়। এলাকাবাসী ও জেলার বিভিন্ন স্থান থেকে আসার ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওরসে সারারাত ব্যাপী ওয়াজ, মিলাদ মাহফিল, মুর্শিদী গান পরিবেশন করা হয়। এতে প্রায় ৫০টি গরুসহ বিভিন্ন পশু জবাই করে শিরনী বিতরণ করেন ভক্তবৃন্দরা। ওরসে বসে মেয়েদের সাজের জিনিসপত্রসহ নানা মনিহারী দোকানপাট। কনকনে শীত থাকায় দেখা যায় অনেক কাপড়ের দোকানও। আবার ওরসে বিভিন্ন খাবারের দোকানও ছিল লক্ষণীয়। কাফেলায় কাফেলায় ভর্তি ছিল মুরিদান ভক্তবৃন্দরা। ওরসে প্রশাসনিক ব্যবস্থাসহ দূর দূরান্ত থেকে আসা মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ওরস কমিটির লোকজন। পরে শুক্রবার সারাদিন ও সারারাত শেষে শনিবার ভোররাতে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।
পীরজাদা সৈয়দ গোলাম নবী হোসাইনী চিশতী জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ভাবে ওরস পালন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্তবৃন্দের সমাগম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com