বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ উঠেছে। মসজিদের উন্নয়নের বরাদ্ধের অর্থ থেকে উৎকোচ নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সুত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মামুদপুর গ্রামের বায়তুন নূর জামে মসজিদের উন্নয়নের জন্য আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান গত ২০১৮/১৯ সনের অর্থ বছরে উক্ত মসজিদ উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অর্থ বরাদ্ধ দেন। বরাদ্ধের টাকা উত্তোলনের জন্য বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল করীমকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি দাখিল করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে। বরাদ্ধের টাকা দুই কিস্থিতে ২৫ হাজার টাকা করে উত্তোলন করে উক্ত কমিটি। টাকা উত্তোলনের পর দুই কিস্তিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ব্যক্তিগত মোটর সাইকেল ড্রাইভার মোঃ লিটন মিয়ার মাধ্যমে উক্ত কমিটির সভাপতি ও মসজিদের ইমাম মাওঃ আব্দুল করীমের নিকট থেকে মাষ্টার রোল জমা বাবত ৮ হাজার টাকা উৎকোচ নেন। প্রকল্প কমিটির সভাপতি ও মসজিদের ইমাম মাওঃ আব্দুল করীমেরর সাথে আলাপকালে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে মোঃ লিটন মিয়ার নিকট দুই কিস্তিতে ৮ হাজার টাকা মাষ্টার রোল বাবত আমাদের কাছ থেকে নিয়ে নেন। মসজিদের উন্নয়নের বরাদ্ধ টাকা থেকে উৎকোচ নেয়ার ঘটনাটি এলাকায় চাউর হলে মুসল্লিসহ এলাকাবাসীর মাঝে নানান আলোচনা সমালোচলার ঝড় উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com