শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ সামাজিক সংগঠনের উপদেষ্টা কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৯৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “আমরা গণমানুষের কল্যাণে নিয়োজিত” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ” এর উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে
উপদেষ্ঠারা হলেন- জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক প্রবাসী শেখ মোস্তফা কামাল (আবু তালিব), হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা। “স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ” এর সভাপতি মাহবুবুর রহমান জিতু ও সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হক সোহাগ বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আমাদের পথচলা শুরু করেছি। হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের যে কোন ধরণের ব্লাড সংগ্রহে আমরা দুর্বার। হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নিজস্ব অর্থায়নে ফ্রি ব্লাড ক্যাম্পইন,অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপনসহ ইত্যাদি সামাজিক কাজের মাধ্যমে অনন্য ভূমিকা রাখবে “স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ”। সংগঠনের সহ-সভাপতি শেখ আতিকুর রহমান পারভেজ বলেন “রক্তের অভাবে যেন কেউ না হারায় প্রাণ” এটাই আমাদের প্রধান লক্ষ্য। মানবিকতায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ট সংগঠনে রুপান্তর করবো “স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ” কে। তারা সকলের সহযোগিতা কামনা করে বলে সংগঠনের দপ্তর সম্পাদক মোশাহিদ আহমেদ সিদ্দিকী উপদেষ্টা কমিটির বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com