সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মুসলিম কোয়ার্টারে জমি দখল নিয়ে দু-ভাইয়ের সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় জমি দখল নিয়ে দু-ভাইয়ের মাঝে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই এলাকার আলী আহম্মদের পুত্র সানোয়ার মিয়ার সাথে তার ভাই সাবাজ মিয়ার বাসার দেড় শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময়ে সাবাজ, আক্তার মিয়া ও রিয়াদসহ একদল লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সানোয়ার মিয়ার ঘরে হামলা চালায়। এক পর্যায়ে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় সানোয়ার মিয়া (৫০), রুবেল মিয়া (৩০), ফাহিম মিয়া (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com