স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে গলায় ফাঁস দিয়ে মোহন মিয়া (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে বানিয়াচঙ্গ থানার এসআই আব্দুর রহমান লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। সে বানিয়াচঙ্গ সদরের চতুরঙ্গ পাড়ার আঙ্গুর মিয়ার পুত্র। গত শুক্রবার রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে মোহন। সকালে বাড়ির পাশে একটি আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ওই এসআই জানান, ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।