রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষার উন্নয়নের সম্ভাবনা শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব, সুযোগ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এ সেমিনারের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। সেবা এনজিও’র প্রধান নির্বাহী তানজিনা খানমের সভাপতিত্বে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও সৈয়দ মোতাব্বির আলী। এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক পংকজ নাহা, সুপার আব্দুল কাইয়ূূম, আব্দুল মালেক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাংবাদিক কাজী সুজন প্রমুখ। বক্তারা বলেন, বিজ্ঞানের নানা আবিস্কার আমাদের প্রতি মুহুর্তে প্রয়োজন এবং আমরা ব্যবহার করছি। অথচ আমাদের ছেলে মেয়েরা বিজ্ঞান চর্চায় পিছিয়ে। তারা বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করতে ভয় পায়। তাদের এ ভয় দুর করতে হবে। তাদেরকে বিজ্ঞান শিক্ষায় মনস্ক হতে হবে। আধুনিক বিশ্বের সাথে সমানতালে চলতে গেলে আমাদের ছেলেমেয়েদের বিজ্ঞান বিষয়ে আরো অগ্রসর এবং তাদেরকে এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষন দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com