বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে সপ্তাহ ব্যাপী বই মেলার আয়োজন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সপ্তাহ ব্যাপি বই মেলার আয়োজন করবে জেলা প্রশাসন। ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারী পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় এই মেলা অনুষ্ঠিত হবে। ঢাকার উল্লেখযোগ্য প্রকাশনীসহ অর্ধশতাধিক স্টল এই মেলায় অংশগ্রহণ করবে। প্রতিদিন থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ ডিসেম্বর প্রধান অতিথি হিসাবে বই মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
সপ্তাহ ব্যাপি বই মেলা সফল করতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, এনডিসি সজিব কান্তি রুদ্র, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান।
সভায় মেলাকে সফল করতে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com