বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নাগরিক সমাজের প্রতিবাদ সভায় বক্তারা পুরো দেশ এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৫৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশে আজ কারও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। সারা দেশে মানুষ আজ আতঙ্কে অস্থির। কখন জানি কে গুম-অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়ে যায়। পুরো বাংলাদেশ এখন এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী আবির্ভুত হয়েছে জনগণের ত্রাস হিসেবে। দেশের কর্তা যারা, তারা দেশের জনগণের জানমালের নিরাপত্তা না দিয়ে বরং হত্যাকারী ও অপহরণকারীদের রক্ষাকর্তা হিসেবে ভূমিকা পালন করছেন। এমতাবস্থায় সময় এসেছে দেশের সরকারী ও প্রধান বিরোধী দলগুলোর বিরুদ্ধে জনগণের বিকল্প শক্তি দাঁড় করানোর।
গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ শহরের স্থানীয় আর.ডি হল প্রাঙ্গণে সারাদেশে অব্যাহত গুম-খুন-অপহরণের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা একথা বলেন। ‘সংক্ষুব্ধ নাগরিক সমাজ’-এর ডাকে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী। সভায় সম্মানিত অতিথি ছিলেন সরকারী বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ, জেনারেল এম এ রব স্মৃতি ও গবেষণা পরিষদের সভাপতি আলাউদ্দিন আহমেদ ও হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার হাবিবুর রহমান। এতে বক্তব্য রাখেন জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাস, স্বদেশ বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক মুজিবুর রহমান, জেলা উদীচীর সদস্য আছমা খানম হ্যাপী, সাংবাদিক আব্দুল হালীম, প্রাকৃতজন-এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী শামীম, সমাজকর্মী পদাঙ্ক পাল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com