মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে বিস্কুট বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দাউদনগর বাজারের সুমাইয়া বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি ও বিএসটিআই এর সিল নকল করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার (২২ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার। এছাড়াও সব্জি বাজার, মুদি দোকানে অভিযান চালিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। নির্বার্হী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার বলেন, বেকারিতে নোংরা পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত উপায় বিহীনভাবে খাদ্যসামগ্রী তৈরি ও ও বিএসটিআই এর সিল নকল করে প্যাকেটজাত করছিল। যেটা আইনত দন্ডনীয় অপরাধ। এসব কারণে জরিমানার পাশাপাশি বেকারির মালিককে ভবিষ্যতে যথাযথ নিয়ম মেনে খাদ্য তৈরির ব্যাপারে সতর্ক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com