মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরের শীতার্তদের দ্বারে দ্বারে ইউএনও এসিল্যান্ড

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ শীতার্তদের দ্বারে দ্বারে কম্বল নিয়ে ঘুরছেন মাধবপুরের শীর্ষ পর্যায়ের দুই নারী কর্মকর্তা। তাদের একজন হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আর অপর জন হলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি। প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি পাড়া মহল্লার পাশাপাশি ঘুরে ঘুরে কম্বল বিতরন করছেন বেদে পল্লী, মাদ্রাসার শিক্ষার্থীসহ মাঠে কর্মরত শ্রমিকদের কাছে। সরাসরি কম্বল নিয়ে হাজির হওয়ায় দুস্ত শীতার্তরা প্রচন্ড শীত থেকে নিজেকে রক্ষার অবলম্বন খুজে পেয়েছে।
জানা যায়, গত ৪ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আয়েশা আক্তার মাধবপুর উপজেলার প্রত্যান্ত অঞ্চলগুলোতে ঘুরে ঘুরে কম্বল বিতরন করেছেন সহস্রাধিক। প্রশাসনের পাশাপাশি সমাজের স্বাবলম্বীদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান বলেন, উপজেলায় বরাদ্দ পাওয়া কম্বলগুলোর প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে নির্দিষ্ট সংখ্যক হস্তান্তর করে বাদ পড়া ছিন্নমূল মানুষদের খুঁেজ খুঁেজ সরাসরি কম্বল হাতে পৌছে দেওয়ার ব্যবস্থা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com