শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে শালিসে যাওয়ার পথে ২ ব্যক্তিকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে একটি শালিস বিচারে যাওয়ার সময় দুইজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনাটি ঘটে। এ সময় হামলাকারীরা নগদ ৬৫ হাজার টাকা ও দামী ২টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের শাহ আলম মিয়া পুকুরের মাছ ধরা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার শালিসের দিন ধার্য করা হয়। ঘটনার দিন দীঘিরপাড় গ্রামের মৃত নুর হোসেনের ছেলে জামাল মিয়া (৪০) ও পাক্কাবাড়ি গ্রামের নুর মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (২৮) ইউনিয়ন অফিসের সামনে যাওয়া মাত্র একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট হাসপতালে নিয়ে আসেন। পরে তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে শাহ আলম মিয়া জানান, আমার প্রতিবেশি তাজুল হক ভূইয়ার ছেলেসহ একদল দুর্বৃত্ত প্রায়ই আমার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়নে বিচার শালিসের দিন ধার্য করা হয়। বিচারে যাওয়ার পথে আমার আত্মীয় স্বজনের উপর হামলা চালিয়ে তাদের নিকট থেকে নগদ ৬৫ হাজার টাকা ও দুটি দামী মোবাইল সেট নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com