মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জিকে গউছের শোক

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল শুক্রবার রাতে এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় জি কে গউছ বলেন- স্যার ফজলে হাসান আবেদ ছিলেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তিনি হবিগঞ্জের গর্ব, হবিগঞ্জের অহংকার। তিনি দেশে-বিদেশে হবিগঞ্জকে তুলে ধরেছেন, পরিচিত করেছেন আপন মহিমায়। আর্ত-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছেন। বিশ্বের দরবারে বাংলাদেশকে দিয়েছেন উচ্চ মর্যাদা। স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশের যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি তার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com