শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ফেন্সিডিল সহ মাদক পাচারকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৮১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোস্তফা মিয়া ওরফে মস্তু (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার সন্তোষপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফা মিয়া উপজেলার চারাভাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে। থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাঈম জানান, ওইদিন দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার সন্তোষপুর এলাকা অভিযান উল্লেখিত পরিমান ফেন্সিডিল সহ চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহামেদ জানান, জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচারকারী ও ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com