শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে ডাকাত সালেহ গ্রেপ্তার চোরাই মোটর সাইকেল উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুরের শীর্ষ ডাকাত ও একাধিক মামলার আসামী আবু সালেহ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের অভিযানে আবু সালেহের বাড়ি থেকে একটি চোরাই মোটর সাইকেলও উদ্ধার করা হয়। গতকাল রবিবার রাত ৯টায় উপজেলার দিনারপুর পরগণার আইনগাঁও সিএনজি স্ট্যান্ড এলাকায় গোপলার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আবু সালেহ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ফজলুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, রবিবার রাতে শীর্ষ ডাকাত আবু সালেহ উপজেলার দিনারপুরের আইনগাঁও সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে এস আই মাজহারুল ইসলাম সহকারে একদল সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাত আবু সালেহ পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এবং পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে আবু সালেহের গ্রামের বাড়ি সদরঘাটে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ডাকাতি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত সালেহের বিরুদ্ধে ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সালেহ বাড়িতে থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com