বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরের কোর্ট ষ্টেশন বাইপাস রোড সংলগ্ন “ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল” এর উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর, কোর্ট ষ্টেশন বাইপাস রোড সংলগ্ন এলাকায় স্থাপিত শিশু কিশোরদের সঠিক মেধা বিকাশ, আধুনিক, সৃজনশীল ও মানসম্মত বিদ্যালয় “ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল” এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন সুলতান মাহমুদপুরের পঞ্চায়েত কমিটির সর্দারবৃন্দ ও বিশিষ্ট মুাংব্বীগণ। এ উপলক্ষ্যে গত শনিবার স্কুল প্রাঙ্গনে এক সুধি সমাবেশ ও মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েত কমিটির প্রধান সর্দার শেখ মোঃ আব্দুল আওয়াল। স্বাগত বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ শেখ সুলতান মোঃ কাওছার। সর্দারবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মো: আব্দুর রাজ্জাক, মো: রহমত আলী, ডাঃ মোঃ নুরুজ্জামান আরজু, মোঃ আনজব আলী।
আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ মামুন, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব বাবুল, মোঃ বিশিষ্ট ঠিকাদার আলাউদ্দিন মিয়া, দিদার হোসেন, মোঃ নুরুল হোসেন, ২নং রিচি ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার মহিউদ্দিন চৌধুরী পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফা কামাল সংগ্রাম, সাবেক ছাত্রনেতা আব্দুর মোছাব্বির রুনু, ২নং রিচি ইউপি সদস্য মোঃ আবুল বাশার জুমন, মুফতি বশির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ মিয়া, আব্দুর রহমান রেণু মিয়া, মো: লিটন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপস্থিত অতিথিবৃন্দরা স্কুলের পাঠদানের পরিকল্পনা এবং নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশে মুগ্ধ হন।অনুষ্ঠানে বক্তারা “ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল” এর সফলতা কামনা করেন ও সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। পরে মুফতি হাফেজ মাওলানা মোঃ তোফাজ্জল হুসেনের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com