বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরের বেবিষ্ট্যান্ড থেকে চেক জালিয়াতি মামলার পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে চেক-জালিয়াতি মামলার পলাতক আসামী সৈয়দ তৈমুর রেজা মুর্শেদ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হল, পৌর এলাকার শ্মশানঘাট রোড এলাকার সৈয়দ হুমায়ূন রেজার পুত্র সৈয়দ তৈমুর রেজা মুর্শেদ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ জহির আলীর নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামী সৈয়দ তৈমুর রেজা মুর্শেদের নামে ১২ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com