বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ডিপ্লোমা কৃষিবিদ প্রজেশ চন্দ্র দেবের মৃত্যুতে শোকসভায়

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (ডিকেআইবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও প্রাক্তন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রজেশ চন্দ্র দেবের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় স্থানীয় খামারবাড়ি হলরুমে অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ জেলা শাখার সভাপতি মোঃ তোফায়েল আহমেদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিকেআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নারায়ন চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিকেআইব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এমরান আহমেদ, সিলেট অঞ্চল কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক অমিত ভট্টাচার্য ও মৌলভীবাজার জেলা কমিটির প্রিয়তাষ রঞ্জন পাল। শোকসভায় প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তাঁর ভাই সহকারি অধ্যাপক ইষু ভূষণ দাশ রায় ও ছেলে পিনার কান্তি দেব রাজীব।
শোকসভায় বক্তারা প্রয়াত প্রজেশ চন্দ্র দেবের কর্মময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এসময় বক্তারা এ ডিপ্লোমা কৃষিবিদের সাংগঠনিক দক্ষতা ও সাহসী পদক্ষেপের বিষয়ে স্মৃতিচারণ করেন। এসময় তারা প্রজেশ চন্দ্র দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডিকেআইবি হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাহাদুর আলম, মোঃ নুরুজ্জামান খান, গোপেন্দ্র চন্দ্র দাস, মনমোহন দেবনাথ, মামুনুর রশিদ খান, মোঃ আফরোজ মিয়া, আবু হাশেম রাফে, অলক কুমার চন্দ প্রমুখ। উল্লেখ্য, প্রজেশ চন্দ্র দেব গত ৮ ডিসেম্বর তিনি পরলোকগমণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com