শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির নির্বাচন কমিশন গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির ৩নং ওয়ার্ড কমিটি গঠনকল্পে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি নেতা আকাশ মিয়ার সভাপতিত্বে ও মিরজাহান মিয়ার পরিচালনায় নবীগঞ্জ পৌরসভার বিএনপির ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক মোশাহিদ আলম মুরাদ, পৌর বিএনপি নেতা কামাল আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সোহেল, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম জুনেদ, ছাত্রদল নেতা সুহেদ মিয়া প্রমুখ। উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুব-বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ সুমনকে প্রধান নির্বাচন কমিশনার ও ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল কদ্দুছ এবং যুক্তরাষ্ট্র বিএনপির জাসাসের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ শাওনকে নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়। ২০১৯ সালের ১৯ ডিসেম্বর নবীগঞ্জ নতুন বাজার আনমনু রোড সন্ধা ৭ ঘটিকায় নির্বাচন অনুষ্টিত হবে। মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল ১৫ ডিসেম্বর রবিবার। ফরম সংগ্রহ সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত। ফরম দাখিল ২ ঘটিকা হইতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত। নবীগঞ্জ নতুন বাজার আনমনু রোড অনুপম আর্ট থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। যাচাই বাচাই ও প্রত্যাহার ১৬ ডিসেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com