বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে অনশন করে স্ত্রীর মর্যাদা পেল রিতু

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রেমিকের বাড়িতে অনশনের পর অবশেষে স্ত্রীর মর্যাদা পেল কলেছ রিতু আক্তার (২২)। সে একই উপজেলার শ্রীকুটা গ্রামের হাজী দুলাল মিয়ার কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার এইচএসসি ২য় বষের ছাত্রী। সুত্র জানায়, একই গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র রায়হান মিয়া (২৫) এর সাথে দীর্ঘদিন ধরে রিতুর প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই সুবাদে তারা প্রায়ই বিভিন্ন স্থানে আনন্দ ভ্রমনে যেত। বিষয়টি এলাকায় জানা-জানি হলে রায়হানকে রিতু বিয়ের জন্য চাপ দিলে রায়হান তাকে বিয়ে করতে অনিহা প্রকাশ করে। গত ৬ ডিসেম্বর সকালে রিতুর রায়হানের বাড়িতে এসে অনশন শুরু করে। পরে সে আত্মহননের সিদ্ধান্ত নিলে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রায়হান ও তার পরিবার বিষয়টির সমাধান করতে তাদের বিবাহের সিদ্ধান্ত নেন। এর আগে রিতুর বাবা চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নাজমুল হাসান জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌছলে স্থানীয়রা বিষয়টির গ্রহন যোগ্য সমাধান করে। তবে রায়হানের পরিবার থেকে জানানো হয়েছে সম্প্রতি তাদের মধ্যে বিয়ে হয়েছে। কিন্তু রায়হান এ বিয়ে মেনে না নেওয়ার কিছুটা সমস্যা দেখা দিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com