বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে জাইকা প্রকল্পের টাকা আত্মসাত মামলায় রুপায়ন জেলে

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামের জাইকা প্রকল্পের আওতায় খাল খনন কর্মসূচীর টাকা আত্মসাতের মামলার হাজিরা দিতে গিয়ে মুক্তাহার গ্রামের বিরোদ চন্দ্র দাশের পুত্র জাইকা প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক রূপায়ন দাশকে শ্রীঘরে প্রেরন করা হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামের জাইকা প্রকল্পের আওতায় খাল খনন কর্মসূচী বাস্তাবায়ন করার জন্য জাইকা ৬৫ লাখ টাকা মধ্যে নামমাত্র কাজ করে ২১ লাখ টাকা প্রকল্পের সভাপতি অনজিত দাশ লিটন ও সাধারন সম্পাদক রূপায়ন দাশ আত্মসাত করে ফেলে। এ ব্যাপারে বিগত বছরের আগষ্ট মাসে জাইকা প্রকল্পের সদস্য মুক্তাহার অনন্ত দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার মামলার আসামী রূপায়ন দাশ হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com