রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পুকড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতার পিতার ইন্তেকাল ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোফাচ্ছল হোসেন পিতা সাবেক ইউপি সদস্য আউয়াল মহল গ্রামের বাসিন্দা হাজী মোতাব্বির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তিনি গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৬) বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে তার লাশ বাড়িতে নিয়ে আসলে মরহুমের আত্মীয় স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বীয়ান তাকে শেষ বারের মত দেখার জন্য মরহুমের নিজ বাড়িতে এসে ভীড় জমান। বাদ আছর আছর মরহুমের জানজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে হবিগঞ্জ-২ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এজেডএম উজ্জলসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ দিকে ছাত্রলীগ নেতা মোফাচ্ছল এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী। পৃথক বিবৃতিতে তারা মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com