বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মারুফা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর গ্রামের মহসিন মিয়ার শিশু কন্যা মারুফা তাদের বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় তার পাশে কেউ না থাকায় পুকুরের পানিতে পড়ে যায়। পরে মারুফার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। মারুফাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মহসিন মিয়ার শিশু কন্যার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের ছায়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com