সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাবু- বাহুবলকে পৌরসভায় উন্নীত করতে আমি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৪৫০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর ভিশন ডিজিটাল বাংলাদেশ আর আমার ভিশন নবীগঞ্জ-বাহুবলকে আধুনিক ও উন্নত জনপদে পরিণত করা। বাহুবলকে পৌরসভায় উন্নীত করতে আমি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, নবীগঞ্জ ও বাহুবলে বৃহৎ দু’টি গ্যাস ক্ষেত্র আছে অথচ এখানকার অধিকাংশ লোক গ্যাস বিদ্যুতের সুবিধা বঞ্চিত। আমি নবীগঞ্জ-বাহুবলের ঘরে ঘরে গ্যাস-বিদ্যুত পৌঁছানোর স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। এ জন্য সরকারের আন্তরিকতা ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে বাহুবল বাজারে জাতীয় যুব সংহতির দেয়া গণসংবর্ধনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবসংহতির সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা জাপার সহ-সভাপতি এমএম জলিল তালুকদার, শাহ আব্দুল মিয়া তালুকদার, উপজেলা জাপা সভাপতি শফি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ জাপা সভাপতি আবুল খয়ের ও আব্দুল জব্বার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com